করোনায় আশার আলো, নতুন আক্রান্ত নেই

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তবে সুস্থ হয়েছেন ৪ জন।

- Advertisement -

শনিবার (২৮ মার্চ) বেলা ১২টা ১০ স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ  তথ্য জানান।

- Advertisement -
google news follower

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে কল এসেছে ৩ হাজার ৪৫০টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ জনের। এর মধ্যে কেউই নতুন করে আক্রান্ত হয়নি।

সবমিলিয়ে এ পর্যন্ত ১ হাজার ৬৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগী এখন ৪৮ জন। এর মধ্যে ১৫ জন পুরোপুরি সুস্থ হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। তারা সর্বোচ্চ ১৬ দিন হাসপাতালে ছিলেন।

- Advertisement -
islamibank

যাদের বয়স ৬০-এর বেশি তাদের একেবারেই ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন ফ্লোরা।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ