ঘর থেকে রিপোর্টিং করতে গিয়ে…

করোনার কারণে অনেক সাংবাদিকই এখন ঘরে বসে রিপোর্টিং করছেন। তেমনই একজন আমেরিকার সানকোস্ট নিউজ নেটওয়ার্কের সাংবাদিক জেসিকা ল্যাং। কিন্তু ফ্লোরিডার নিজ ঘর থেকে রিপোর্টিং করতে গিয়ে তিনি পড়লেন বিড়ম্বনায়।

- Advertisement -

বাড়ির ডাইনিং স্পেসে ক্যামেরা সেট করে রিপোর্টিং করছিলেন জেসিকা। হঠাৎ ক্যামেরার ফ্রেমে জেসিকার বাবা! শুধু ক্যামেরার ফ্রেমে চলে আসাই নয়, ওই সময় তিনি একটি টি-শার্ট পরছিলেন। টি-শার্টটি পড়ার আগেই তিনি ঘরে ঢুকে পড়েন। ফলে তাঁর শরীর পুরোটা টি-শার্টে ঢাকা পড়ার আগেই তিনি ক্যামেরায় ধরা পড়েন। এ অবস্থায় বেশ অস্বস্তিতে পড়ে যান জেসিকা। সঙ্গে সঙ্গে রিপোর্টিং ছেড়ে বাবাকে বকাবকি শুরু করেন তিনি।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ