করোনার হটলাইনে কুপ্রস্তাব দেওয়ায় বাবাসহ কিশোর আটক

আইইডিসিআরসহ দেশের বিভিন্ন সেবা প্রদানকারী হটলাইন নম্বরে বারবার কল করে অশ্লীল কথা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবাকেও আটক করেছে পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তার ওই কিশোরের নাম সাঈদ হোসেন। সে ফুলবাড়িয়া এলাকার রং মিস্ত্রি হাসেম আলীর ছেলে। সাঈদ সপ্তম শ্রেণির ছাত্র।

- Advertisement -
google news follower

জানা গেছে, করোনাভাইরাস সম্পর্কে সর্বশেষ তথ্য, পরামর্শ এবং সময়োপযোগী সেবা দেওয়ার উদ্দেশে চালু করা হয় বেশ কিছু হটলাইন নম্বর। এসব হটলাইনে টেলিযোগাযোগের মাধ্যমে পরামর্শ এবং তথ্য সেবা দিয়ে থাকেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। করোনা সংক্রান্ত বিষয়ে কল করার কথা থাকলেও অনেক কলারই অপ্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করছেন। বিশেষ করে হটলাইনে কোনো নারী কণ্ঠ শুনলেই অশ্লীল কথা বলেন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

ওই কিশোর আইইডিসিআর, স্বাস্থ্য বাতায়ন, জাতীয় তথ্য সেবা বাতায়নসহ বিভিন্ন সেবা প্রদানকারী টোল ফ্রি হটলাইন নম্বরে কল করে ও বার্তা পাঠানোর মাধ্যমে নারী কর্মীদের কুপ্রস্তাব দেয়। ওই কিশোর কোনো কোনো হটলাইন নম্বরে শতাধিক বারও কল দেয়।

- Advertisement -
islamibank

কিশোরের ব্যবহৃত মোবাইল নম্বরটি তার বাবার নামে রেজিস্ট্রেশন করা। অল্প বয়সী ছেলেকে মোবাইল কিনে দিলেও মোবাইল ফোন কী কাজে ব্যবহার হচ্ছে, খোঁজ না রাখায় তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করেছে জেলা পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকায় একটি মামলার পরিপ্রেক্ষিতে ফোন ব্যবহারকারীর অবস্থান জেনে জেলা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক কিশোরকে আটক করেছে। সে সপ্তম শ্রেণির ছাত্র।

জয়নিউজ/এসআই

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ