সৌদি আরবে করোনা সংক্রমণ রোধে বিভিন্ন স্থানে দেওয়া কারফিউ আগামী ২১ জুন থেকে প্রত্যাহার হচ্ছে। তবে শুধু পবিত্র মক্কা নগরীতে আরোপিত কারফিউ বহাল থাকবে।
এছাড়া কারফিউয়ের সময়সীমা কমিয়ে আনা হচ্ছে। এই নগরীতে কারফিউ থাকবে বিকাল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনে ২৪ ঘণ্টার কারফিউ দেওয়া হয় সম্প্রতি। এর আগে রমজানে বেশির ভাগ স্থানে বিকেল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত কারফিউ দেওয়া হয়।
দেশের ভিতরে চলাচল, মসজিদে নামাজ আদায় ও সরকারি, বেসরকারি খাতে কাজ শুরু হওয়ার কথা ৩১ মে। খবর অনলাইন বিবিসি।



