চট্টগ্রাম চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আর নেই

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক সৈয়দ জামাল আহাম্মেদ (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।

- Advertisement -

রোববার (৩১ মে) সকাল ৬টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

- Advertisement -
google news follower

শুক্রবার (২৯ মে) হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। হৃদরোগে আক্রান্ত সৈয়দ জামালের হার্টে ইতোপূর্বে দেশ বিদেশে একাধিক বার অপারেশন করা হয়েছিল।

রোববার কর্ণফুলী উপজেলায় নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ