মালয়েশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল বাংলাদেশ

মালয়েশিয়ার জলসীমায় প্রবেশের সময় ২৬৯ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা আটক করা হয়েছে। আটক এসব রোহিঙ্গাদের সেদেশে জায়গা দিতে নারাজ মালয়েশিয়ার সরকার। তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

- Advertisement -

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) টেলিফোনে বলেন বাংলাদেশ তাদের (রোহিঙ্গাদের) নেবে না।

- Advertisement -
google news follower

তিনি বলেন, বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাধ্য নয়, সে অবস্থাও নেই।’

কোনো রোহিঙ্গা যদি মালয়েশিয়ার ভূখণ্ডে যায় এবং আটক হয় তাহলে বাংলাদেশের কিছু করার নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

- Advertisement -
islamibank

তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, বরং তারা কয়েক শতাব্দী ধরে মিয়ানমারে বসবাস করছে।’

এর আগে ওই রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে না পাঠিয়ে বাংলাদেশে পাঠাতে চান মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

তিনি সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের জানা উচিত, তারা এখানে (মালয়েশিয়া) আসলেও থাকতে পারবে না। যদি জানা যায় আটক হওয়া অভিবাসীরা বাংলাদেশের কক্সবাজারের আশ্রয় শিবির থেকে পালিয়ে থাকে তাহলে তাদের ফিরিয়ে নিতে ঢাকাকে অনুরোধ জানাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে সোমবার (৮ জুন) মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপের একটি নৌকা থেকে ২৬৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ