অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চন্দনাইশের মক্কা পেট্রোল পাম্পের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৭ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়। তার বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -
google news follower

স্থানীয়রা জানায়, অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল। কয়েকদিন আগে এ এলাকায় আসে। তার কোনো নাম, ঠিকানা বা পরিচয় পাওয়া যায়নি। তবে তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

পরে চন্দনাইশ গাউছিয়া কমিটি বাংলাদেশের সহায়তায় স্থানীয় বায়তুল হুদা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ