আবারও করোনা পজিটিভ মাশরাফি

করোনার দ্বিতীয় দফার রিপোর্টেও পজিটিভ এসেছে মাশরাফি বিন মুর্তজার। শনিবার (৪ জুলাই) মাশরাফির ঘনিষ্ঠ সূত্র জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

- Advertisement -

সূত্র জানায়, দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল–২ আসনের সাংসদ মাশরাফি।

- Advertisement -
google news follower

তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে ১৪ দিন হয়ে গেল। এই কয় দিন বাসাতেই চিকিৎসা নিয়েছেন তিনি। কিন্তু এখনো করোনা থেকে মুক্তি পাননি মাশরাফি।

উল্লেখ্য, গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। মাশরাফির পর তাঁর ছোট ভাই মোরসালিন বিন মুর্তজাও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা ভালো বলেই জানা গেছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ