ভুয়া করোনা সার্টিফিকেট: ইতালির পত্রিকার শিরোনামে বাংলাদেশ

বাংলাদেশে কোভিড-১৯ এর ভুয়া সনদ বিক্রি হচ্ছে বলে ইতালির একাধিক জাতীয় দৈনিকে বুধবার (৮ জুলাই) খবর প্রকাশ করা হয়েছে।

- Advertisement -

এর আগে বাংলাদেশ থেকে ইতালিতে বিশেষ ফ্লাইটে যাওয়া ২১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। গত সোমবার তারা দেশটিতে যান। এরপর থেকেই ইতালির প্রভাবশালী গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামে নেতিবাচকভাবে বাংলাদেশের খবর প্রকাশ করা হয়েছে।

- Advertisement -
google news follower

ইতালির রোম থেকে প্রকাশিত দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক ‘ইল মেসেঞ্জারো’ পত্রিকার প্রধান প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বাংলাদেশের করোনা সার্টিফিকেট নিয়ে। ‘দাল বাংলাদেশ কন তেস্ত ফালসি’ বা ‘বাংলাদেশ থেকে ভুয়া টেস্ট সহকারে’ শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশে জ্বর নিয়েও দেশ ছাড়তে মাত্র ৩৬ ইউরো বা সাড়ে তিন হাজার টাকার প্রয়োজন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে যাওয়া ১৫১ যাত্রীকে ফিরিয়ে দিলো ইতালি

- Advertisement -
islamibank

দেশটির আরেকটি প্রথম সারির পত্রিকা দৈনিক ‘লেগো’ এ সম্পর্কিত খবরটির শিরোনাম করেছে ‘সাড়ে তিন হাজার টাকায় জ্বর ছাড়াই বাংলাদেশ ত্যাগ’।

অন্যদিকে ইয়াহু নিউজের পার্টনার ‘ইয়াহু ফিনাঞ্জা’ লিখেছে, বাংলাদেশে দুর্নীতিবাজ চিকিৎসকরা ভুয়া ‘করোনা নেগেটিভ সার্টিফিকেট’ বানিয়ে দেন যা দিয়ে বিমানবন্দরের চেক পার হয়ে দেশত্যাগ করা যায়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ