বলিভিয়ার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হলেন বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ। আনেজ নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট আনেজ বলেন, তার দেহে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

- Advertisement -
google news follower

তিনি বলেন, তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি আইসোলেশনে থেকেই তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।

মাত্র এক সপ্তাহ আগেই করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইডি রোকা।

- Advertisement -
islamibank

১ কোটি ১৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের বেশি। এর মধ্যে ১ হাজার ৫শ জনের মৃত্যু হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ