লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় জেলা সিভিল সার্জনের বৃদ্ধা মাসহ দুইজন নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিযে মারা গেছেন আরো এক নারী।
এনিয়ে জেলায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৫জন। এছাড়াও নতুন করে আরো ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর ১৮, রামগঞ্জ ৭, রায়পুর ও কমলনগর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হাজারের ঘর ছাড়াল। গত ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছেন আরো ৮ জন।
তবে লকডাউন শিথিল করার ফলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানছেন না। এতে আসন্ন ঈদুল আযজায় করোনা সংক্রমণ আরো ব্যাপক হারে ছড়িয়ে আশঙ্কা করছেন সংলিষ্টরা।



