ভিমরুলের কামড়ে মহিলার মৃত্যু

হাটহাজারী পৌরসভায় ভিমরুলের কামড়ে লায়লা বেগম (৬৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত লায়লা পৌর এলাকার ফটিকা গ্রামের রাজা মিয়ার মেয়ে।

- Advertisement -

জানা যায়, বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে কাজ করতে গিয়ে ভিমরুলের দংশনের শিকার হন লায়লা। এসময় চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে লায়লার মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

জয়নিউজ/শহীদ/জুলফিকার-

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ