দেশের ৭ হাসপাতালে চলবে করোনা ভ্যাকসিনের ট্রায়াল

বাংলাদেশে চীনের সিনোভেক কোম্পানির তৈরি নতুন করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষার (ক্লিনিক্যাল ট্রায়াল) নৈতিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এই পরীক্ষা চালাবে।

- Advertisement -

দেশের সাতটি হাসপাতালের ২ হাজার ১০০ জন স্বাস্থ্যকর্মীর ওপর এই টিকা প্রয়োগ করা হবে। রোববার (১৯ জুলাই) বিএমআরসির পরিচালক মাহমুদ উজ জাহান সাংবাদিকদের এ তথ্য জানান।

- Advertisement -
google news follower

তিনি বলেন, দেশের সাতটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর এ টিকার পরীক্ষা চলবে। চীনের সিনোভেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির তৈরি টিকার তৃতীয় ধাপের পরীক্ষার জন্য আইসিডিডিআর,বি আবেদন জমা দিয়েছিল। ন্যাশনাল রিসার্চ এথিকস কমিটি নৈতিক অনুমোদন দিয়েছে। এখন তারা যেসব প্রতিষ্ঠানে এই পরীক্ষা করবে, তাদের প্রশাসনিক অনুমোদন নিবে।

তিনি বলেন, আইসিডিডিআর,বি দেশের সাতটি হাসপাতালে টিকা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অনুমোদন চেয়েছে। অধিদপ্তর অনুমোদন দিলে এসব হাসপাতালে পরীক্ষা শুরু হবে।

- Advertisement -
islamibank

যে সাতটি প্রতিষ্ঠানে করোনার টিকার পরীক্ষা হবে সেগুলো হলো— মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট-১, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট-২ এবং ঢাকা মহানগর হাসপাতাল।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ