নিউজিল্যান্ডে করোনার নতুন সংক্রমণের কারণে পেছাল নির্বাচন

নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় ১৯ সেপ্টেম্বরের জাতীয় নির্বাচন পিছিয়েছে। এ নির্বাচনের তারিখ ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম।

- Advertisement -

বিবিসির খবরে বলা হয়েছে, নিউজিল্যান্ডে টানা ১০২ দিন স্থানীয়ভাবে কোনো করোনা সংক্রমণ ছিল না। তবে দুদিন আগে দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে করোনার নতুন একটি করোনা ক্লাস্টার পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ওই এলাকা লকডাউন ঘোষণা করা হয়।

- Advertisement -
google news follower

রোববার (১৬ আগস্ট) পর্যন্ত অকল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জন। আর পুরো দেশে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ জন।

সোমবার (১৭ আগস্ট) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নির্বাচন পিছিয়ে ১৭ অক্টোবর করার ঘোষণা দেন। জাসিন্ডা বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আমাদের আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই।’

- Advertisement -
islamibank

নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, সে দেশের প্রধানমন্ত্রী প্রয়োজনে দুই মাসের জন্য নির্বাচন পিছিয়ে দিতে পারেন। তবে এ নির্বাচন পিছিয়ে দিতে দেশটির বিরোধী দলও সরকারকে অনুরোধ করেছিল।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে, বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন তাদের মাধ্যমেই নতুন করে করোনা ছড়াতে শুরু করেছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ