মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বার্নামার বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে।

- Advertisement -

বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা বাকি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।

- Advertisement -
google news follower

এর আগে সরকারি এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দুতাক ছেরি ইসমাইল সাবরি ইয়াকুব জানান, যেসব দেশে দেড় লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, সেসব দেশকে এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ