চবির অসুস্থ শিক্ষার্থীকে মেয়রের অনুদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফারসিম মান্নান আকাশের দু’টি কিডনি অকেজো হয়ে গেছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অসুস্থ আকাশের অর্থ জোগাতে বন্ধুরা ছুটছে এ দ্বার- ও দ্বার।

- Advertisement -

ডাক্তাররা জানিয়েছেন, তার দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য প্রায় ২৫-৩০ লক্ষ টাকা লাগবে। আকাশের বন্ধুরা এ দাবি নিয়ে যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে।

- Advertisement -
google news follower

এসময় আকাশের অসুস্থতার বিবরণ শোনেন মেয়র। ব্যক্তিগত উদ্যোগে আকাশের চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান দেন তিনি।

চবি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বিপুল জানান, আকাশের বন্ধু আর বড় ভাই-বোনেরা মিলে মেয়রের কাছে যাই। তিনি ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

- Advertisement -
islamibank

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ