বিয়ে করলেই মিলবে টাকা!

এবার জন্মহার বাড়াতেই আগামী বছরের এপ্রিল থেকে বিয়েতে আর্থিক প্রণোদনা দেওয়ার নতুন নিয়ম চালুর চিন্তাভাবনা করছে জাপান সরকার।

- Advertisement -

জাপান সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে কিয়োডো নিউজ এ তথ্য জানায়।

- Advertisement -
google news follower

জানা গেছে, জাপানের ‘নিউলিওয়েড সাপোর্ট প্রোগ্রাম’ হাতে নেওয়া পৌরসভার বাসিন্দারা বিয়ের পর নতুন জীবন শুরুর করতে বাসাভাড়া ও অন্যান্য খরচ মেটাতে সর্বোচ্চ ৬ লাখ ইয়েন পর্যন্ত দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এক্ষেত্রে নতুন বিয়ে করা স্বামী ও স্ত্রী উভয়ের বয়সই ৪০ এর নিচে এবং দুজনের সম্মিলিত আয়ও কোনোভাবেই ৫৪ লাখ ইয়েনের বেশি হতে পারবে না।
অবিবাহিত থাকতে চাওয়া ও দেরিতে বিয়ে করার প্রবণতার কারণে জাপানে এমনিতেই শিশু জন্মহার অত্যন্ত কম। জন্মহার বাড়াতেই দেশটির সরকার এখন বিয়েতে প্রণোদনা প্রকল্পের আওতা বাড়িয়ে নবদম্পতিদের বেশি অর্থ এবং বয়সের সীমা খানিকটা বাড়িয়ে দেওয়ার কথা ভাবছে।
দেশটিতে জন্মহার বৃদ্ধির ক্ষেত্রে বিয়েতে আর্থিক প্রণোদনা বেশ কার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।

- Advertisement -
islamibank

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন এন্ড স্যোশাল সিকিউরিটি রিসার্চের এক জরিপে দেখা যায়, ২০১৫ সালের এক জরিপে ২৫ থেকে ৩৪ বছর বয়সী অবিবাহিত পুরুষদের ২৯ দশমিক ১ শতাংশ এবং অবিবাহিত নারীদের ১৭ দশমিক ৮ শতাংশই বিয়ে না করার জন্য অর্থের অভাবকে দায়ী করেছিলেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ