শিশু ধর্ষণে অভিযুক্ত ‘পুলিশের সোর্স’ চান্দু গ্রেপ্তার

নগরের আগ্রাবাদে ‘পুলিশের সোর্স’ খ্যাত শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত চান্দু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে নগরের পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

- Advertisement -
google news follower

চান্দু মিয়া ওই থানায় কর্মরত অবস্থায় বরখাস্ত হওয়া এসআই হেলালের সোর্স হিসেবে এলাকায় পরিচয় দিত।

ওই শিশুটির পরিবার জানায়, গত রোববার ফেনী থেকে চট্টগ্রামে ফুফুর বাসায় বেড়াতে আসা ওই শিশুটি ফুফাতো বোনের বান্ধবীর ফাঁদে পড়ে চান্দু মিয়ার সুপারিপাড়ার বাসায় ধর্ষণের শিকার হয়।

- Advertisement -
islamibank

নির্যাতনের শিকার মেয়েটির মায়ের করা মামলায় ঘটনায় জড়িত ফুফাতো বোনের বান্ধবী নুরী বেগম (২০), তার স্বামী মো. অন্তর (২৪) ও প্রধান অভিযুক্ত চান্দু মিয়ার দেহরক্ষী মো. রাজিবকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ আনা হয়।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ