বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে ইরান

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মো. রেজা নফর এখবর জানান।

- Advertisement -

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত এ আগ্রহ প্রকাশ করেন।

- Advertisement -
google news follower

এছাড়া খেজুর, গম, কিসমিস ইত্যাদি পণ্য রপ্তানিতেও আগ্রহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ইরানে তুলনামূলকভাবে পেঁয়াজের দাম অনেক কম। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

- Advertisement -
islamibank

সাক্ষাতকালে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি, বায়োটেকনোলজি, অ্যাগ্রো ফুড প্রসেসিং ও প্যাকেজিং, জলবায়ু অভিঘাতসহনশীল বিভিন্ন জাত উদ্ভাবন ও গবেষণা, বাণিজ্য নিয়ে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের যুগোপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপের ফলে করোনা ভাইরাস পরিস্থিতিতেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে। যা খুবই প্রশংসনীয়।

তিনি বলেন, বাংলাদেশ ও ইরানের কৃষি ক্ষেত্রসহ অনেক বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া দু’দেশের বেসরকারি খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরকেও পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যখাত চিহ্নিত করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উদ্যোগ নেওয়া যেতে পারে।

এসময় ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে চা, পাট, আম, মসলাসহ বিভিন্ন ফুড আইটেম ও শাকসবজি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এসময় কৃষিমন্ত্রী ইরানের রাষ্ট্রদূতকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে অনুরোধ জানান।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ