চট্টগ্রামে আরো ৭১ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ১১৬ জন। তবে এদিন কেউ করোনায় মৃত্যুবরণ করেনি।

- Advertisement -

রোববার (৪ অক্টোবর) চট্টগ্রামের ৮টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৫৩টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৬ জন,  বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭ জন,  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০ জন  এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে  (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষায় সবাই করোনা নেগেটিভ হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে নগরে ৬৫ জন এবং উপজেলায় ৬ জন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ