মদ ভেবে রাসায়নিক দ্রব্য পানে দুই শ্রমিকের মৃত্যু

মদ ভেবে বিষাক্ত রাসায়নিক দ্রব্য পানে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

- Advertisement -

জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে সংস্কার কাজের সময় তিন শ্রমিক মদ ভেবে বিষাক্ত রাসায়নিক পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মো. পারভেজ (২৯) ও রফিক বিশ্বাস (৪০) নামে দুই জন মারা যান। এখনো গুরুতর অসুস্থ অবস্থায় শামীম (৩২) নামে আরো এক শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -
google news follower

কলেজের অধ্যক্ষ এটিএম জাকির হোসেন জানান, কলেজের সংস্কার কাজের জন্য ওইসব শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ল্যাব থেকে তারা বিষাক্ত কিছু পান করায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ