মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় ছিনতাইয়ের অভিযোগে পাঁচ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বারইয়ারহাট পৌরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কহিনুর আক্তার, সৈয়দা বেগম, রোজিনা বেগম, রুনা আক্তার ও তাছলিমা আক্তার।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, বারইয়ারহাট পৌরবাজারে একজন নারীর চেইন ছিনতাইয়ের সময় স্থানীয়রা এক নারীকে ধরে ফেলে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আশপাশের এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়।
পাঁচজনই ছিনতাইকারী দলের সদস্য। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন বলে জানান তিনি।



