পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ভাবনায় বান্দরবানে সভা

বান্দরবানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রথাগত জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা হয়েছে।

- Advertisement -

সোমবার (৯ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে উন্নয়ন সংস্থা তহজিংডং উদ্যোগে ‘বৈচিত্রময় পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও ঐক্যের উন্নয়ন’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

- Advertisement -
google news follower

তহজিংডং-এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসাইন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী, বাজার জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মুইন, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি উঃপঞঞানন্দ মহাথের, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সাধারণ সম্পাদক উঃতিক্ষিন্দ্রিয় থের, ফাতিমা রানী ক্যাথলিক চার্চের ফাদার বিনয় গমেজ, ব্রাদার বাবলু পান্ত্রা, কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পুরোহিত শঙ্কর চক্রবর্তী বক্তব্য রাখেন।

এছাড়াও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কারবারী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সভাটিতে উপস্থিত থেকে এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় নিজ নিজ মতামত তুলে ধরেন।

জয়নিউজ/শাহরিয়ার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ