শীতের শুরুতেই চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী

চট্টগ্রামে শীতের শুরুতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। গত সপ্তাহে প্রতিদিন আক্রান্ত সংখ্যা গড়ে ৮০ থেকে ৯০ জনের মধ্যে থাকলেও গত রোববার তা ১০০ ছাড়িয়ে যায়।

- Advertisement -

এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এনিয়ে মোট আক্রান্ত ২২ হাজার ৮ জন।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সোমবার (৯ নভেম্বর) রাতের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ২৬৪টি নমুনা পরীক্ষা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৬৫ নমুনা পরীক্ষায় ১০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৮৮টি নমুনায় ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৫টি নমুনা পরীক্ষায় ৫১ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬টি নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করে ১০জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৯টি নমুনা পরীক্ষা করে ১২জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৯১ জন নগরের এবং ১৭ জন বিভিন্ন উপজেলার।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ