চট্টগ্রামে করোনা: গ্রামের চেয়ে নগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা

চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। গত সপ্তাহে প্রতিদিন আক্রান্ত সংখ্যা গড়ে ৮০ থেকে ৯০ জনের মধ্যে থাকলেও গত রোববার তা ১০০ ছাড়িয়ে যায়। যা এখনো আর কমেনি। মৃত্যুর সংখ্যা কম থাকলেও আক্রান্তের হার যেন কমছেই না।  আক্রান্তদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় চট্টগ্রামে গ্রামের চেয়ে শহরের বাসিন্দারা বেশি আক্রান্ত হচ্ছেন।

- Advertisement -

এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এনিয়ে মোট আক্রান্ত এ নিয়ে মোট আক্রান্তের ২২ হাজার ৩৩৬ জনে দাঁড়াল। তবে এদিনও করোনায় কেউ মৃত্যুবরণ করেননি।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন চট্টগ্রামের ৬টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষা করে ১০, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৩৩টি নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৭৩টি নমুনা পরীক্ষা করে ৫৬ এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

এছাড়া বেসরকারি  ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করে ২১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০৬টি নমুনা পরীক্ষায় কোনো করোনা রোগী শনাক্ত হননি।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৯৭ জন নগরের এবং ১১ জন বিভিন্ন উপজেলার।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ