চীনে হিমায়িত গরুর মাংসে পাওয়া গেল করোনাভাইরাস!

এবার চীনের পূর্বাঞ্চলের লিয়াংশেন কাউন্টিতে হিমায়িত গরুর মাংসে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

- Advertisement -

গবেষণাগারে আমদানিকৃত ওই হিমায়িত গরুর মাংসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপরই কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে বলে আজ শুক্রবার জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

- Advertisement -
google news follower

ভাইরাস যেন ওই এলাকায় না ছড়িয়ে পড়তে পারে সেজন্য জীবাণুমুক্ত করার অভিযানে নেমেছেন সংশ্লিষ্টরা। এছাড়া পণ্য আনা নেয়ার জন্য ব্যবহৃত যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া আমদানিকৃত গরুর মাংসের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রত্যেকের করোনা পরীক্ষা নেগেটিভ আসলেই কাজে ফিরতে পারবেন তারা।

প্রসঙ্গত, চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৩১ লাখ ৯ হাজার ৭৬২ জন।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ