করোনা: কক্সবাজারের চেয়ে ২৫ গুণ বেশি আক্রান্ত চট্টগ্রামে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজে। বাকি ১ হাজার ২৮১টি নমুনা পরীক্ষা হয়েছে নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত পাওয়া গেছে মাত্র ১ জন। অপরদিকে নগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রামে আক্রান্ত ১৬০ জন। অর্থাৎ শতকরা হিসেবে কক্সবাজারের চেয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ গুণ বেশি।

- Advertisement -
google news follower

তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোথাও করোনায় কারো মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮৭ নমুনা পরীক্ষায় ৬ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৭টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৭ নমুনা পরীক্ষায় ২৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫২ নমুনা পরীক্ষায় ১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫ নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫ নমুনা পরীক্ষায় ২৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬০ নমুনা পরীক্ষায় ২০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮ নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২২০ নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ