চট্টগ্রামে করোনা: মৃত্যুহীন দিনে আক্রান্ত কমেছে অর্ধেকেরও বেশি!

চট্টগ্রামে বেশ কয়েকদিন পর কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনের ব্যবধানে আক্রান্ত কমেছে অর্ধেকেরও বেশি! আবার গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারো মৃত্যুও হয়নি।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ৯৩০টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬২৮ জন। এর আগের দিন ১ হাজার ৬৭টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ১৪৫ জন। সেদিন আবার করোনা আক্রান্ত একজনের মৃত্যুও হয়েছিল।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৩৯টি নমুনা পরীক্ষায় ১ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৭১টি নমুনা পরীক্ষায় ৫০ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ১০ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯৫টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জনের মধ্যে ৫৭ জন নগরের এবং ৭ জন উপজেলার।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ