চট্টগ্রামে করোনা: মৃত্যুর রেকর্ড অটুট, আক্রান্ত শতাধিক

চট্টগ্রামে করোনায় সাম্প্রতিক সময়ের মধ্যে সোমবার (২৩ নভেম্বর) রেকর্ড দুইজনের মৃত্যু হয়। মৃত্যুর এ রেকর্ড অটুট আছে গত ২৪ ঘণ্টায়ও। এ দিনও দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ৮৫৫টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ১০৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ১৭৫ জন।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২১ নমুনা পরীক্ষায় ৪ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭০ নমুনা পরীক্ষায় ৪০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭৩ নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

- Advertisement -
islamibank

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা হয়নি।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬ নমুনা পরীক্ষায় ১১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৯ নমুনা পরীক্ষায় ৩৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯৬ নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৬ জনের মধ্যে ৯৪ জন নগরের এবং ১২ জন উপজেলার।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ