এশিয়ায় ঘুষ লেনদেনে শীর্ষে ভারত, বলছে সমীক্ষা

এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেয়া হয় ভারতে। আর দ্বিতীয় স্থানে রয়েছে কম্বোডিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে ভারতের এমন চিত্রই উঠে এসেছে।

- Advertisement -

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এশিয়ার ১৭টি দেশের ২০ হাজার মানুষকে নিয়ে এক সমীক্ষা চালিয়ে এমন চিত্র পেয়েছে সংস্থাটি।

- Advertisement -
google news follower

সমীক্ষায় ভারতের ৩৯ শতাংশ মানুষ বলেছেন, সরকারি সুযোগ-সুবিধা পেতে তাদের ঘুষ দিতে হয়েছে। এটি এশিয়ার সর্বোচ্চ ঘুষের হার।

পর্যায়ক্রমে এই হার নেপালে ১২ শতাংশ, বাংলাদেশে ২৪ শতাংশ, চীনে ২৮ শতাংশ এবং জাপানে ২ শতাংশ ছিল।

- Advertisement -
islamibank

সমীক্ষা বলছে, ভারতে ৪৭ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে গত ১২ মাসে দেশটিতে দুর্নীতি বেড়েছে। পাশাপাশি, ৬৩ শতাংশ মানুষ এটাও মনে করেন যে দুর্নীতি রুখতে সরকার ভালো কাজ করছে। অর্থাৎ মোদি সরকারের ওপর এখনও আস্থা রয়েছে অনেকের।

সমীক্ষায় আরও দেখা যাচ্ছে ভারতের ৪৬ শতাংশ মানুষ কোনো সরকারি পরিষেবা পাওয়ার জন্য উপর মহলে যোগাযোগ করেন। এদের মধ্যে ৩২ শতাংশ মনে করেন উঁচু জায়গায় যোগাযোগ না করলে তারা পরিষেবা পেতেন না।

সবচেয়ে বেশি ঘুষের খাত

জরিপ, আদালত, সরকারি হাসপাতাল, পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া এবং বিদ্যুৎ, পানির মতো পরিষেবা পাওয়ার অভিজ্ঞতার বিষয়ে জানতে চাওয়া হয়। এরমধ্যে সর্বোচ্চ (৪২ শতাংশ) মানুষ বলছেন, তাদের পুলিশকে ঘুষ দিতে হয়েছে। ৪১ শতাংশ মানুষকে পরিচয়পত্র এবং অন্যান্য সরকারী কাগজপত্র পেতে ঘুষ দিতে হয়েছিল।

এসব ক্ষেত্রে কাজ হাসিল করতে ভারতের বহু সংখ্যক মানুষ তাদের ব্যক্তিগত যোগাযোগও ব্যবহার করেন বলে জরিপে উঠে এসেছে।

ঘুষ নিয়ে ভোট দেয়ার চিত্রও উঠে এসেছে এই জরিপে। ভারতে এ হার ১৮ শতাংশ, অবস্থান চতুর্থ। ২৮ শতাংশ হার নিয়ে এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে থাইল্যান্ড এবং ফিলিপাইন।

প্রথমবারের মতো, জরিপে সরকারি কর্মকর্তাদের পরিষেবার দিতে যৌনতা চাওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতে এর হার ১১ শতাংশ। ১৮ শতাংশ ইন্দোনেশিয়ায়, শ্রীলঙ্কায় ১৭ শতাংশ এবং থাইল্যান্ডে ১৫ শতাংশ।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ