‘সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলতে দেওয়া হবে না’

লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

- Advertisement -

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।

- Advertisement -
google news follower

বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হৃদয়ে আঘাত উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মুক্তিযুদ্ধ এবং অর্জনের প্রতি প্রতিক্রিয়াশীলদের চ্যালেঞ্জ। এর নেপথ্যে যারা মদদ এবং অর্থের যোগান দিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনও হচ্ছে। এখন হঠাৎ করে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে। জনস্বার্থে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

- Advertisement -
islamibank

ভাস্কর্য ইস্যুতে দেশি-বিদেশি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।

এ দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য সুদৃঢ় উল্লেখ করে কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব অপকৌশল মোকাবিলা করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপিকে মুক্তিযুদ্ধবিরোধী বলয়ের পৃষ্ঠপোষক উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে। আর এদের সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ