চট্টগ্রামে করোনায় আরো দুই জনের মৃত্যু

চট্টগ্রামে শীতের প্রকোপে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরো দুইজন।

- Advertisement -

এদিন ১ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন আরো ৭৯ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৪৭ জন।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫২৫ নমুনা পরীক্ষায় ২২ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪০৪ নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৬ নমুনা পরীক্ষায় ৪ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৪ নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৯ নমুনা পরীক্ষায় ২১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪ নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৫টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা অস্তিত্ব মেলেনি।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৩ জন এবং উপজেলায় ৬ জন

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ