চমেক হাসপাতালে কারাবন্দি জঙ্গির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কারাবন্দি আমির হোসেন লিটন (৩০) নামে এক জঙ্গি সদস্যের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া এলাকার মোফাচ্ছের হোসেনের ছেলে।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান জানান, আমির হোসেন প্রকাশ লিটন নামে এক বন্দি চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা গেছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের সদস্য।

তার বিরুদ্ধে বাঁশখালী ও হাটহাজারী থানায় মোট ৩টি মামলা রয়েছে। অসুস্থবোধ করায় গত ১২ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়, বলেন তিনি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ