প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

- Advertisement -

মন্ত্রী বলেন, এখন থেকে প্রতিটি ভাস্কর্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাহারা দেবেন। কেউ ভাস্কর্যে হাত দেওয়ার দুঃসাহস করলে এখন আর প্রতিবাদ নয়, প্রতিহত করা হবে। দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দেওয়া হবে।

- Advertisement -
google news follower

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হলে প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার নির্মিত হওয়া উচিত।

ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য, দেশের মানুষের জন্য যে ভাবনা ভেবেছিলেন, সেই ভাবনা ছাত্রলীগের নেতা-কর্মীদের বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। ছাত্রলীগকে এমন শক্তিশালী হতে হবে, যাতে ছাত্রলীগের হাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার পতাকা সুরক্ষিত থাকে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ