মানুষের সেবায় নিজেকে নিবেদন করাই রাজনীতির মূলমন্ত্র

মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন বলেই টুঙিপাড়ার খোকা একদিন হয়ে উঠেছিলেন বাঙালি জাতির জনক। তাই প্রতিটি রাজনৈতিক নেতা-কর্মীকে মানুষের সেবায় নিবেদিত হতে হবে। মানুষের সেবায় নিজেকে নিবেদন করাই রাজনীতির মূলমন্ত্র।

- Advertisement -

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমী উন্মুক্ত মঞ্চে শহীদ মাহফুজ স্মৃতি সংসদ আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

- Advertisement -
google news follower

তিনি বলেন, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে নিজের উদ্দেশ্য সাধন করার নাম কিন্তু রাজনীতি নয়। রাজনীতি একটি ব্রত। রাজনীতিকে ব্যবহার করে যারা নিজের আখের গুছিয়েছেন ইতিহাস তাদেরকে আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত করেছে। আর রাজনীতিকে যারা মানব সেবার ব্রত করেছিলেন তারা আজ ইতিহাসে সমুজ্জ্বল।

আ জ ম নাছির বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শের একটা গল্প বলি, কিশোর বয়সে এমনই এক শীতের সময়ে একদিন চাদর গায়ে দিয়ে বঙ্গবন্ধু হাঁটছিলেন। এমন সময় শীতার্ত এক লোক ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। লোকটির গায়ে গরম কাপড় নেই দেখে বঙ্গবন্ধু তাকে জিজ্ঞেস করেন, আপনি এমন শীতে কিছু গায়ে দেননি কেন? তখন দরিদ্র লোকটি বিমর্ষ মুখে বলেন– বাবা আমার কাছে যে গরম কাপড় কেনার সামর্থ্য নেই।

- Advertisement -
islamibank

‘এ কথা শুনে কেঁদে উঠে বঙ্গবন্ধুর দরদি মন। তিনি সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদরটি অসহায় লোকটিকে পড়িয়ে দেন। এ দৃষ্টান্ত থেকে শেখা যায় রাজনীতির উদ্দেশ্য কি?’

শহীদ মাহফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুল আলমের সভাপতিত্বে ও নাছির উদ্দীন কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দীন, শৈবাল দাশ সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, আলী আকবর খোকন, শফিকুল রহমান তাপস, ডা. বাবর চৌধুরী, আলাউদ্দীন আলো প্রমুখ।

অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাহেদ ইকবাল বাবু, জেসমিন পারভীন জেসী, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, মিনহাজ উদ্দীন, আবদুল কাদের, হাসান ফয়সাল, সাহেদ মিজানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ