আনোয়ারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আনোয়ারায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আরমান আনোয়ারার বারশত গ্রামের আব্দুর রহমানের ছেলে।

- Advertisement -

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে আনোয়ারা থানায় ধর্ষণ মামলা হয়েছে।

- Advertisement -
google news follower

জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত ৮টায় বারখাইন ইউনিয়নের মধ্যম শিলাইগড়া গ্রামের খাল সংলগ্ন নাল জমিতে জোরপূর্বক গার্মেন্টস কর্মীকে ধষর্ণ করা হয়। খবর পেয়ে পুলিশ সিএনজিচালক আরমান হোসেনকে গ্রেফতার করে। এসময় অটোরিকশাও জব্দ করা হয়।

আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, ধর্ষক ও ধর্ষিতা দু’জনই বিবাহিত। ধর্ষিতা আনোয়ারা কেইপিজেডের একটি কারখানায় চাকরি করে। গত ২৮ ডিসেম্বর কারখানা ছুটি হওয়ার পর সিএনজিচালক গার্মেন্টস কর্মীকে গাড়িতে উঠিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার নামে মধ্যম শিলাইগড়া গ্রামে খাল সংলগ্ন নাল জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

- Advertisement -
islamibank

ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক আরেক আসামি রাশেদকে (৪০) গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

আনোয়ারা থানা পুলিশের এসআই বিকাশ রুদ্র জানান, আরমান পেশায় সিএনজিচালক। সে পেশাদার ধর্ষক। সে ধর্ষণের অভিযোগে ইতিপূর্বে গ্রেফতার হয়ে ৯ মাস ১১ দিন জেল খেটে জামিনে বের হয়ে আসে। সে গার্মেন্টস কর্মীদের সঙ্গে সম্পর্ক করে একের পর এক ধর্ষণ করে যাচ্ছে। তার বিরুদ্ধে ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ