নগরের পাহাড়তলীতে সিগারেটের আগুনে ১৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে পাহাড়তলীর বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এরআগে মধ্যরাতে নগরের পাহাড়তলীতে বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডের কাঁচা বসতঘরগুলোতে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ১৫টি বসতবাড়ি পুড়ে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, মধ্যরাতে কেউ জ্বলন্ত সিগারেটের অংশ ওই কাঁচাঘরের কোনো একটিতে ছুড়ে ফেললে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে।



