ওয়ানডেতে আইসিসির সেরা তিনে দুই বাংলাদেশি

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হিসেবে আইসিসির তালিকার শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার! আরেকটু সহজ করে বললে দুই বাংলাদেশি ওপেনার। এবার নিশ্চয়ই ক্রিকেটপ্রেমীরা অনুমান করতে পারছেন।

- Advertisement -

হ্যাঁ, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের শীর্ষ তিনে স্থান করে নিয়েছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

- Advertisement -
google news follower

দুটি করে সেঞ্চুরি নিয়ে তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন তামিম-লিটন। তিন সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

শুক্রবার (১ জানুয়ারি) ২০২০ সালে ওডিআইতে শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করে আইসিসি।

- Advertisement -
islamibank

এতে দেখা যায়, তিনটি সেঞ্চুরি পাওয়া স্টিভ স্মিথ আছেন সবার শীর্ষে। দুটি সেঞ্চুরি করা বাংলাদেশের ওডিআই অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল আছেন দ্বিতীয়তে। দুটি সেঞ্চুরি করা আরেক টাইগার ওপেনার লিটন দাস তৃতীয়তে।

তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দু’জনও দুটি করে সেঞ্চুরি করেছেন। তারা হলেন- যথাক্রমে ওমানের আকিব ইলিয়াস এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ