ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা, নেই মাশরাফি

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

সোমবার (৪ জানুয়ারি) ২৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দলে জায়গা হয়নি সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার

- Advertisement -
google news follower

তবে মাশরাফির না থাকার বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু জানান, তার সঙ্গে আলোচনা করেই দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাশরাফীর থাকা না থাকা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি নেই। তার জায়গায় নতুনরা ভালো করার সুযোগ পাবে হয়তো।

এরইমধ্যে দল ঘোষণা করেছে উইন্ডিজরা। এই সফরে দলের নিয়মিত সদস্যদের পাঠাচ্ছে না ক্যারিবিয়রা। তবে বাংলাদেশ পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে।

- Advertisement -
islamibank

৮ জানুয়ারি কোচিং স্টাফরা ঢাকায় আসবেন। বায়ো-বাবলে দুদিন থাকার পর ১০ জানুয়ারি থেকে মাঠের অনুশীলন শুরু করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর ২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে টাইগারদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান ও রুবেল হোসেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ