নগরের আকবরশাহ এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।
নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেফতারের বিষয়ে শনিবার দুপুর ১২টায় সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) কার্যালয়ে ব্রিফিংয়ের আয়োজন করেছে পুলিশ।
পুলিশ জানায়, আকবরশাহ থানাধীন পূর্ব ফিরোজশাহ এলাকার নুরে আলম প্রকাশ নুরুর বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলায় সাজাও রয়েছে নুরুর বিরুদ্ধে।
নুরু আকবরশাহ থানাধীন এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সম্প্রতি নুরুকে গ্রেফতারে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় নুরু বাহিনী। পরে অভিযানে নুরুর ১২ সহযোগীকে গ্রেফতার করতে পারলেও অধরা ছিল নুরু।



