সারাদেশে করোনার টিকা প্রয়োগ শুরু

সারাদেশে আজ রোববার থেকে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

- Advertisement -

রোববার সকাল সোয়া নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন বিচারপতি জিনাত আরা হক ও বিচারপতি ইনায়েতুর রহিম।

- Advertisement -
google news follower

সেইসঙ্গে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানী ঢাকাসহ সারাদেশে গণহারে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করার পর তিনি টিকা গ্রহণ করেন।

সারাদেশে ১ হাজার ৫টি হাসপাতালে ২ হাজার ৪শ’ টিম কাজ করছে।  রাজধানীর সরকারি ৫০টি হাসপাতালে দেয়া হচ্ছে করোনার টিকা।

- Advertisement -
islamibank

তবে রেজিস্ট্রেশনের জন্য গেল ৪ঠা ফেব্রুয়ারি অ্যাপটি গুগল প্লে স্টোরে আসার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তাই যারা করোনার টিকা পেতে অগ্রাধিকারের তালিকায় রয়েছেন এবং অনলাইনে আবেদন করতে পারছেন না তাদের জন্য স্পটে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।  তবে, নিবন্ধন করেই টিকা দেয়া যাবে না।

নিবন্ধনের পর টিকা নিতে আগ্রহীদের অপেক্ষা করতে হবে এসএমএসের জন্য।  এছাড়া চার সপ্তাহ পর করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৭ ও ২৮শে জানুয়ারি যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ