যুক্তরাষ্ট্রে তীব্র শীতে ২১ জনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে তুষার ঝড় ও তীব্র শীতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে লাখ লাখ অধিবাসী।

- Advertisement -

বিবিসি জানায়, দেশটির টেক্সাস অঙ্গরাজ্য সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে। সেখানকার অনেক এলাকায় ‘ব্ল্যাকআউট’ চলছে। অঙ্গরাজ্যটির লাখ লাখ অধিবাসী তীব্র শীতের মধ্যে বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করছে।

- Advertisement -
google news follower

টেক্সাসে রোববার মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা গেল ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম। অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ঝড় সংক্রান্ত কারণে টেক্সাস, লুইসিয়ানা, কেনটাকি, নর্থ ক্যারোলাইনা ও মিজৌরিতে মৃত্যুর খবর পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ঐতিহাসিকভাবে নিম্ন তাপমাত্রা কয়েক দিন ধরে থাকার কথা। যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশের বেশি অঞ্চল বর্তমানে তুষারে ঢেকে গেছে।

বুধবার গভর্নর গ্রেগ অ্যাবট জানান, টেক্সাসের ১২ লাখ মানুষকে আবার বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে, এখনো অনেককে দেয়ার কাজ চলছে।যুক্তরাষ্ট্রে তুষার ঝড় ও তীব্র শীতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে লাখ লাখ অধিবাসী।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ