চট্টগ্রামে ১৫ গাঁজাসেবীর কারাদণ্ড

চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৪ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রট মারজান হোসাইন।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলেন— সুজন (২২), মো, হারুন (৩৫), মো. রুবেল (২৫), মো. আমিনুল (৪০), মো. আবদুল্লাহ আল মামুন (২৫), মো. আসাদুল ইসলাম (৩৯), চিরঞ্জিত শীল (২৫), মো. আলী (৩৫), মো. নুর আল, (২৮), মো. ফরহাদ হোসেন (২৫), মো. সোহেল (২৪), মো. ফারুক (৩৫), মো. রবিউল (৩০) ও মো. ফারুক (৩৫)।

- Advertisement -
google news follower

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ