চমেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন মো. হাসান (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

- Advertisement -

মৃত কয়েদি মো. হাসান হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকার তালুকদার বাড়ির মৃত মাহমুদুর রহমানের ছেলে। তিনি রাঙ্গুনীয়া থানার মাদক মামলার আসামি।

- Advertisement -
google news follower

চমেক সূত্রে জানা যায়, মঙ্গলবার আদালত থেকে পুলিশের মাধ্যমে হাসানকে কারাগারে পাঠানো হয়। কারাগারে স্বাস্থ্য পরীক্ষা করার সময় তার অসুস্থ্যতার বিষয়টি ধরা পড়ে। পরে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মো. হাসানের মৃত্যু হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ