চট্টগ্রামে করোনা: মৃত্যু কমলেও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত

চট্টগ্রামে মৃত্যু শূন্যের কোটায় নেমে আসলেও করোনা আক্রান্তের হার তেমন হ্রাস পায়নি। আবার প্রতিদিন যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে ৯০ ভাগই নগরের। গত ২৪ ঘণ্টার  ব্যবধানে  চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৮৬ জন।

- Advertisement -

এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ৭০৫ জন। তবে এসময়ে কেউ মারা যাননি।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে  এক হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৯২টি নমুনা পরীক্ষায় ৮ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫০৩টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪০টি নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৫৬টি নমুনা পরীক্ষায় ১০ জনের  দেহে করোনাভাইরাস পাওয়া যায়।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল)৮টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজেটিভ হয়েছেন।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৪৯টি নমুনা পরীক্ষায় ৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৯টি নমুনা পরীক্ষায় ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৩টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৭১ জন এবং উপজেলায় ১৫ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ