মৃত্যুহীন দিনে চট্টগ্রামে শনাক্ত আরও ৯২ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪৮৮ জন। এ সময়ে করোনায় কেউ মারা যায়নি।

- Advertisement -

শনিবার (৬ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৪২টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৬টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চমেক ল্যাবে ৩৬ জন এবং সিভাসু ল্যাবে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

- Advertisement -
islamibank

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৯টি নমুনায় ৯ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৫টি নমুনায় ২১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

তবে এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এছাড়া কমেক ল্যাবে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করা হলেও তার শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৯২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৪৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮২ জন এবং উপজেলায় ১০ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ