শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা সিদ্ধান্ত শিগগিরই

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে কি-না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেওয়া হবে।

- Advertisement -

বুধবার (২৪ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো কি-না তা আগামী দু-এদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা জানিয়ে দেওয়া হবে।

- Advertisement -
google news follower

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, আগামী ২৯ মার্চ পর্যন্ত ছুটি রয়েছে। সিদ্ধান্ত জানানোর সময় এখনও রয়েছে। ছুটি বাড়বে কি-না সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত (২৪ মার্চ বিকেল) ছুটি বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি।

দেশে পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি পুনর্বিবেচনা করা হতে পারে বলে গত ১৫ মার্চ সচিবালয়ে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর থেকেই করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ফের ছুটি বাড়ানো হবে কিনা, তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

- Advertisement -
islamibank

সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটি বাড়ানো হবে উল্লেখ করে বিভিন্ন আলোচনা চলছে। এরইমধ্যে কোনও কোনও গণমাধ্যম ছুটি বাড়ানো হচ্ছে বলে খবর প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও একদফা বাড়ানো হতে পারে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ