করোনা: চট্টগ্রামে ফের বাড়ছে শনাক্তের হার

চট্টগ্রামে আবারো করোনা আক্রান্তের হার বাড়ছে । গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরো ১১৪ জন। এনিয়ে মোট আক্রান্ত ৫৪ হাজার ৩৩৫ জন। তবে এদিন করোনায় মারা গেছেন আরো একজন।

- Advertisement -

বুধবার (৯ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১১টি ল্যাবে ১ হাজার ১৬১টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮৬টি নমুনা পরীক্ষায় ১৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায়  ১৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে  করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৪টি নমুনা পরীক্ষা করে ১ জন,  ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষা করে ৬ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষা করে ৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন, এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৫টি নমুনা পরীক্ষা করে ২ জন করোনা রোগী শনাক্ত হয়।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৩টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৬ জন এবং উপজেলায় ৪৮ জন রয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ