ভারতীয় ভিডিও ব্লগিং প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর তৃতীয়

ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) পরিচালিত বৈশ্বিক ভিডিও ব্লগিং প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর মনসিফ হেলালী তৃতীয় স্থান অর্জন করেছে।

- Advertisement -

রোববার (১৩ জুন) ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি এ কিশোরের হাতে পুরস্কার হিসেবে এক হাজার ডলার হস্তান্তর করেন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

- Advertisement -
google news follower

ভারতীয় হাইকমিশন জানায়, আইসিসিআর গত বছরের জুনে ‘আমার জীবন আমার যোগ’ শীর্ষক একটি বৈশ্বিক ভিডিও ব্লগিং প্রতিযোগিতা শুরু করেছিল। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে যোগের ক্রমবর্ধমান আগ্রহের কারণে চলমান মহামারি সত্ত্বেও প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে অপ্রতিরোধ্য সাড়া পায়। বৈশ্বিক ভিডিও ব্লগিং প্রতিযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা বিপুল সংখ্যক ভিডিও আপলোড করে। পরিসংখ্যানে দেখা গেছে, সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ ছিল বাংলাদেশ থেকে।

হাইকমিশন বলছে, এতে বাংলাদেশের কিশোর মনসিফ হেলালী যোগের বিভিন্ন অঙ্গবিন্যাসে অসাধারণ দক্ষতার জন্য যুব বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। এর পুরস্কারস্বরূপ এক হাজার ডলার জিতে নেন তিনি।

- Advertisement -
islamibank

হেলালী গত ১১ বছর ধরে যোগাভ্যাস অনুশীলন করছে। এই চিন্তাশীল তরুণ আজীবন সামগ্রিক নিরাময়ের মাধ্যমে জনস্বাস্থ্য এবং সামাজিক সম্প্রীতিতে অবদান রাখতে চান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে হাইকমিশন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ