চট্টগ্রামে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়ছেই

করোনায় চট্টগ্রামে আক্রান্ত ও মৃত্যু যেন কমছেই না। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ১৬৯ জনের। এনিয়ে মোট আক্রান্ত ৫৫ হাজার ৪৬৬ জন। এদিন করোনায় দুই জনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯টি ল্যাবে চট্টগ্রামে ১ হাজার ১৭০টি নমুনা পরীক্ষায়  নমুনা পরীক্ষা হয়।

- Advertisement -
google news follower

বাংলাদেশ অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮৫টি নমুনা পরীক্ষায় ২৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ৬১টি নমুনা পরীক্ষা করে ১৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৯টি নমুনা পরীক্ষা করে ২৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষা করে ৪জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরের করোনা পজেটিভ পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা রোগী শানাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১১৭ জন এবং উপজেলায় ৫২ জন রযেছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ